শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, কমল একাডেমির কেন্দ্রীয় সভাপতি মাইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী ইমু প্রমুখ।

এ সময় বক্তারা বাণিজ্য মেলায় লটারির টিকিট বিক্রির নামে জুয়া বন্ধের দাবি জানান। অবিলম্বে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধ করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিলে ও পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর