শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

কুড়িগ্রামে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আশিকুজ্জামান (২১) নামের এক মোটরসাইকেল আরোহী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

এরপর আগে বৃহস্পতিবার (১৯ জুন) শেষ বিকালে উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী-টু-লালমনিরহাট সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়েছে আশিকুজ্জাজমান। পরে পুলিশ ও স্থানীয়রা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পরে পুলিশ ঘাতক প্রাইভেটকারটি ফুলবাড়ী নিয়ে আসা হয়।

শুক্রবার ২০ জুন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত যুবকের স্বজন ও ফুলবাড়ী থানা পুলিশ। নিহত যুবকের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম আহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর