বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রংপুরে ২৫তম নারী টিআরসি ব্যাচ, ২০২৫-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫

পিআইডি, রংপুর:

রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে ২৫তম নারী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচ, ২০২৫-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে জুন) সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মোঃ আকরাম হোসেন। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার এই অনুষ্ঠান আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডিশনাল আইজিপি বলেন, পুলিশ বাহিনী আমাদের আইনশৃঙ্খলা রক্ষার প্রথম সারির যোদ্ধা। তারা শুধু একটি পেশায় নিয়োজিত নন, বরং মানবিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগ, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। সেই সঙ্গে যেকোনো দুর্যোগ বা সংকটকালে পুলিশ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড়ো অর্জন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই প্রশিক্ষণ শুধু শারীরিক ও মানসিকভাবে দক্ষ করে তোলে না, বরং দায়িত্ববোধ, শৃঙ্খলাবোধ ও সেবার মানসিকতা তৈরি করে। এজন্য পেশাগত জীবনের প্রতিটি দিনকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করে নিজের ভিতরের নেতৃত্বগুণ বিকশিত করতে হবে। তিনি একটি নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, রংপুর পুলিশ লাইন্সে ২৫তম নারী টিআরসি ব্যাচে ৪৫৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর