বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

পিরোজপুরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫


সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে একটি রেলি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সবাই মিলিত হয়।

কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রানা মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো: হারুন অর রশিদ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সাইফুল ইসলাম। এ সময় কৃষকদের মাঝে বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপূ কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এ বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি, বিভিন্ন প্রযুক্তি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মোট ১২ টি স্টল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর