জনগনের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বললো বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
কামরুল হাসান লিটন, ফেনী:
দেশের যে কোন প্রয়োজনে বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগনের পাশে থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিমান বাহিনী দেশ মাতৃকার মহান সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। আকাশ পথে সর্বদা নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি দেশে বিদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে সংকট সমাধানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।
সোমবার (২৩ জুন) সকালে ছাগলনাইয়া উপজেলার দূর্গাপর হাবিবুল্ল্যাহ খাঁন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সুধী সমাবেশে বিমান বাহিনী কর্তৃক অত্র স্কুলের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট“শাহীন ভবন”ও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এসব কথা বলেন। সুধী সমাবেশে তিনি আরো বলেন, সর্বপ্রথম মাননীয় প্রধান উপদেষ্টার সময় উপযোগী দিকনির্দেশনা প্রদানের জন্য ধণ্যবাদ জানান। যারা এ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে যে সব প্রতিষ্ঠান আর্থিক ,এাণ ও বিভিন্নভাবে সার্বিক সহায়তা প্রদান করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন, ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাফর আহম্মদ প্রমুখ। পরে তিনি দূর্গাপুর সিংহনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, ২০২৪ সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় কুমিল্লা,নোয়াখালী এবং বিশেষ করে ফেনী জেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বন্যার সাথে তৎকালীন বৈরি আবহাওয়া ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ বাহিনী পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন। বিমান বাহিনীর জন্য এটি চ্যালিঞ্জিং ছিল। ঐ সময় বিমান বাহিনীর প্রধান দূগর্ত এলাকা পরিদর্শনকালে ব্যাপক ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় মানুষের জন্য বসত ঘর নির্মাণ, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা ঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মান ও সংস্কার কার্যক্রম করার জন্য বিমান বাহিনীকে নির্দেশ দেন। এর আলোকে ছাগলনাইয়ার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের সংকটের কথা চিন্তা করে বিমান বাহিনীর উন্নয়নমুলক কার্যক্রমগুলোর মাঠ পর্যায়ে ঐ স্কুলের দ্বিতল ভবন ‘শাহীন ভবন’ নির্মাণ এবং সম্পূর্ণ আসবাপত্রসহ ভবনটি প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়। প্রয়োজনের এটিকে বন্যার বা যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় ব্যবহার করার অনুমতি প্রদান করেন। এ প্রকল্পটি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেন, বিমান বাহিনীর ঘাঁটি বাশার এবং বিমান বাহিনীর ঘাঁটি এক খন্দকার।
বিমান বাহিনীর প্রধান সুধী সমাবেশে এ ছাড়া ফেনী জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসন,স্কুল কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এ সময়, বিমান বাহিনীর সহকারী প্রধান(প্রশাসন),বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,ফেনী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, ইউএনও সুবল দাশ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









Chief Editor-Dipali Rani Roy