সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

‘যুক্তরাষ্ট্র আর বিশ্ব মোড়ল নয়, শুধু ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী’

প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরানের ওপর মার্কিন হামলা প্রমাণ করে যে, ওয়াশিংটন আর বিশ্ব মঞ্চে নেতৃত্বের ভূমিকা পালন করে না, বরং কেবল ইসরায়েলের ইচ্ছা পূরণ করে, এমন মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের একজন বিশেষজ্ঞ।

জেনেভা ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (GIPRI)-এর সচিব হিচেম লেহমিচি বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন।-খবর তোলপাড়।

এই বিশেষজ্ঞের মতে, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার লক্ষ্য ছিল ‘কোনো গুরুত্বপূর্ণ মার্কিন বা পশ্চিমা স্বার্থ রক্ষা করা’ নয়। বরং এই আক্রমণ মূলত ‘ইসরায়েলের অতি-ডানপন্থী মেসিয়ানিক শক্তির’ যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লেহমিচি বিশ্বাস করেন, এটি দেখায় যে, ‘ওয়াশিংটন আর ইসরায়েলি নেতৃত্বকে আদেশ দেয় না, বরং (তাদের) মেনে চলে’।

লেহমিসি ইরানের ওপর হামলাকে ‘অবৈধ, একতরফা সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, ‘আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে। সম্মিলিত নিয়ম আর নেই, আমরা বিশ্বের বর্বরতার দিকে পতিত হওয়ার আরেকটি পর্ব উন্মোচিত হওয়া ছাড়া আর কিছুই দেখতে পারছি না।’

এর আগে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে।

গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর