বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও চোরাই অটোরিক্সার মালামাল উদ্ধার

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ অটোরিকশা চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করে চোরাই মালামাল উদ্ধার করেছে। সোমবার(২৩জুন) গভীর রাতে উপজেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গরুর বাছুর নিয়ে যাওয়ার কথা বলে রংপুর থেকে আজিম উদ্দিনের অটোরিক্সা ভাড়া করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট এলাকায় নিয়ে আসে চোরচক্রের এক সদস্য।

এলাকায় নিয়ে এসে ফ্লিমি স্টাইলে অটোচালক আজিম উদ্দিনের মোবাইল কৌশলে হাতিয়ে নিয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার সঙ্গীয় সদস্যরা মিলে অটোরিক্সাটি নিয়ে সটকে পড়ে। এঘটনায় অটোচালক আজিম উদ্দিন তার অটোরিক্স না পেয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। থানার পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আজম আলী নামের অটোরিক্সা চোরকে গ্রেফতার করে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার(২৩জুন) রাত ২টায় রাজারহাট থানা পুলিশ চোরাই অটোরিক্সাসহ চোরাই মালামাল উদ্ধার করে। এসময় চোরচক্রের অপর সদস্য সাহানুর রহমান ও মহসিন আলী সবুজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজম আলী(৩৩) রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের আজিজুল হকের ছেলে। সাহানুর রহমান চাকিরপশার ইউনিয়নের অর্জূনমিশ্র গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং মহসিন আলী সবুজ একই ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ গ্রামের আ: মতিনের ছেলে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চোরাই অটোরিক্সাসহ মালামাল উদ্ধার হয়েছে। মঙ্গলবার(২৪জুন) দুপুরে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর