শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

কথা রাখলো না ইসরায়েল, হামলা চালালো ইরানে

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ জুন) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপের পর ইরানের উত্তরাঞ্চলে এ হামলা হয়েছে। এর আগে স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন, ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসরায়েল, বোমাগুলো ফেলো না। তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ইরানের বাবোলসারে হামলা চালিয়েছে। এটি তেহরানের উত্তরে ক্যাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত উপকূলীয় শহর।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এবং শার্গ পত্রিকা জানিয়েছে, রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত ১২ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন ইরানি নিহত হয়েছেন। এ সময় ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন। এ খবর জানিয়েছে আল জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপোর বলেছেন, ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।

নিহতদের মধ্যে ১৩টি শিশু রয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স দুই মাস; ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী।

তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় পাঁচজন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ছয়টি জরুরি প্রতিক্রিয়া ঘাঁটি, ৪টি ক্লিনিক ও ৯টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর