শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শোকার্ত:

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত

প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫

পিআইডি, রংপুর:

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’—এই প্রতিপাদ্যে রংপুরে ‘বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫’ উদ্‌যাপিত হয়েছে। বুধবার (২৫শে জুন) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবু জাফর। রংপুর জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের পরিচালক বলেন, মানুষের বাসযোগ্য পৃথিবী দিনদিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। নির্বিচারে গাছ কাটা ও দূষণ বৃদ্ধির ফলে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ হলো পলিথিন। এই পলিথিন পানি ও মাটিতে পচে না এবং এটি পোড়ালে বিষাক্ত গ্যাস নির্গত হয়। প্লাস্টিকের বহুল ব্যবহারে পরিবেশে মাইক্রো প্লাস্টিকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এজন্য পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।

ইট ভাটা প্রসঙ্গে তিনি বলেন, ইট ভাটা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। যা মানুষ ও অন্যান্য জীবের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এই ক্ষতিকর প্রভাব কমানোর জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করা ও পরিবেশবান্ধব ইট তৈরির পদ্ধতি গ্রহণ করার নির্দেশ দেন। পরিবেশ দূষণরোধ শুধু আইন প্রয়োগে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য জনসচেনতা বৃদ্ধির প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকলকে পরিবেশ দূষণমুক্ত রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের উপমহাপুলিশ পরিদর্শক কার্যালয়ের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি. এম. আশরাফ উল্যাহ তাহের, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) লিমন রায়, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলাপশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর