বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে ১১১৬ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৮ জন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৫ টি কেন্দ্রে প্রথম দিনে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ কেন্দ্রে ১৯২ জনের মধ্যে ১০ জন, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯৩ জনের মধ্যে ০১ জন, রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৬৬ জনের মধ্যে ০৬ জন, রাজারহাট কামিল মাদ্রাসা কেন্দ্রে ২০০ জনের মধ্যে ০৮ জন এবং রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ কেন্দ্রে ৩৬৫ জনের মধ্যে ০৩ জনসহ মোট ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্রে সরেজমিন পরিদর্শনে কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি।

এ বছর রাজারহাটে ৫ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১১১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৮৮ জন এবং প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৮ জন।

রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ আব্দুল হাই জানান, ২০১ বিষয় কোডে কুরআন মাজিদ বিষয়ে মোট ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর