বাংলাদেশের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ৪৩
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষার ১ম দিনে সারা বাংলাদেশে অনুপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। এছাড়া, অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।-খবর তোলপাড়।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আজ ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষাবোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় মোট অনুপস্থিতি ১৯ হাজার ৭৫৯ জন। এরমেধ্য ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৪ হাজার ১৯৬ জন, কারিগরি শিক্ষাবোর্ডে ১ হাজার ৫০ জন।
মোট ৪৩ জন বহিষ্কার হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২৪ জন ও কারিগরি শিক্ষাবোর্ডে ১৩ জন।









Chief Editor-Dipali Rani Roy