বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

পিআর সিস্টেম ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না মন্তব্য জামায়াতের সেক্রেটারি পরওয়ার

প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫

পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।-খবর তোলপাড়।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ইসলামী দলগুলোর ঐক্য প্রচেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

এর আগে দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর