বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শ্রীবরদীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫


রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেণরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসুচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে বিআরডিবি হল রুমে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াছিন আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ সাবরিনা আফরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের জেলা প্রশিক্ষক সোয়েব আহমেদ, সিনিয়র মনিটরিং অফিসার সালাহউদ্দিন কায়সার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল পিএফএস শামীম কবির প্রমুখ।

এসময় উপজেলার পৌরসভাসহ ১০ টি ইউনিয়নের কৃষক-কিষাণি (পিএসএফ) জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেকের মাঝে একটি করে নিম গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর