রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

শেফালির শেষ পোস্ট ভাইরাল, যেটা লিখেছিল অভিনেত্রী

প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫

গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। এ সময় তাড়াহুড়া করে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন ‘কাঁটা লাগা’ গার্ল গানের রিমেক ভিডিওতে অভিনয় করা জনপ্রিয় এই অভিনেত্রী।

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। তবে ‘কাঁটা লাগা’ খ্যাত এ অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।-খবর তোলপাড়।

হৃদরোগ নাকি অন্য কারণ রয়েছে শেফালির মৃত্যুর পেছনে তা নিশ্চিত হতে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। এরইমধ্যে আলোচনায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া শেফালির শেষ পোস্ট।

মৃত্যুর তিন দিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট দেন শেফালি। এতে নিজের ফটোশুটের ছবি প্রকাশ করেছিলেন। এসব ছবিতে শেফালিকে বরাবরের মতোই খুব সুন্দর ও হাসিখুশি দেখাচ্ছে। ফটোশুটের সময় শেফালী পরেছিলেন ধূসর রঙের শিমারি ড্রেস। প্রতিটি ছবিতেই শেফালির একটি বিশেষ স্টাইল রয়েছে। এসব ছবি দিয়ে ক্যাপশনে শেফালি লিখেছেন- ‘বেবি মেক হ্যাপি’। সেই সঙ্গে তার মৃত্যুর পর এখন এই পোস্ট বেশ ভাইরাল হচ্ছে।

পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট দিয়েছিলেন শেফালি। সেখানে মৃত বন্ধু সিদ্ধার্থকে নিয়ে লিখেছিলেন, ‘আজ তোমার কথা ভাবছি, শুধু বন্ধু…’।

প্রসঙ্গত, শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ২০০৪ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর