মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

জালভোট, সহকারী প্রিজাইডিং অফিসার আটক

প্রকাশের সময়: বুধবার, ৮ মে, ২০২৪

সংবাদদাতা, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে সহায়তা করায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ মে) সকাল ৮টায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরুর পর বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. মেহেদি হাসান। তিনি কমলনগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস। তিনি বলেন, ভোট কেন্দ্রে জাল ভোটে সহায়তা করেন কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মেহেদি। বিষয়টি ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার কমিশনকে জানান। কমিশনের সিদ্ধান্তে তাকে আটক করা হয়।

এদিকে, রামগতি উপজেলার পূর্ব চর মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও জাল ভোটে সহায়তা করার অভিযোগ উঠেছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মিজানুর রহমানের বিরুদ্ধে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৭ জন।

এদিকে, রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৯২২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর