রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

পরের জন্মে প্রিয়াঙ্কার স্বামী হতে চান শাহরুখ খান

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ভারতের একটি জনপ্রিয় টিভি শো’র অনুষ্ঠানে হাস্যরসের ছলেই বলিউড বাদশা শাহরুখ খান জানালেন, পরের জন্মে তিনি নিক জোনাস হতে চান!

সেখানে উপস্থাপক তাকে মজার একটি প্রশ্ন করেন ‘প্রিয়াংকা চোপড়া বলেছেন, তিনি প্রতিটি জন্মেই প্রিয়াংকাই থাকতে চান। আপনি পরের জন্মে কী হতে চান?’

এই প্রশ্নে মুহূর্তেই হেসে ওঠেন শাহরুখ এবং মজার ছলে বলেন, ‘আমি নিক জোনাস হতে চাই।’-খবর তোলপাড়।

তার এমন উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন স্ত্রী গৌরি খান। পাশেই ছিলেন প্রিয়াংকা চোপড়া, তিনিও হেসে প্রতিক্রিয়া জানান।

শাহরুখের এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনার ঝড়। কেউ বলছেন, ‘বাদশা তো রসিকতার রাজাও!’ কেউ আবার বলছেন, ‘শাহরুখ বরাবরই এমন মজা করেন!’

প্রসঙ্গত, নিক জোনাস হলেন প্রিয়াংকার স্বামী। ২০১৮ সালে তাদের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন বরাবরই আলোচনায় থেকেছে বলিউড ও হলিউডে।

শাহরুখ ও প্রিয়াংকার বন্ধুত্ব ও কাজের ইতিহাসও বেশ পুরোনো। ‘ডন’ সিরিজে দুজনের জুটিও দর্শকদের কাছে ছিল প্রশংসিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর