সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময়
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কু‌ড়িগ্রা‌মে অ‌টো‌রিকশা উল্টো বৃ‌দ্ধের মৃত‌্যু, আহত ৩

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশা উল্টো কপিল উদ্দিন(৯০)না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হয়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে বৃহস্প‌তিবার (৩ জুলাই)বেলা ৩টার দি‌কে উপ‌জেলার ধাম‌শ্রেণি ইউনিয়‌নের যাদু‌পোদ্দার এলাকায়। নিহত ক‌পিল উপ‌জেলার বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌মের মইনউদ্দি‌নের ছে‌লে। এ ঘটনায় আরো তিনজন আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

আহতরা হ‌লেন, অ‌টোচালক আব্দুল সালাম (৩০), ইমরান আলী (৪), শাহানা বেগম (৩৫)। তা‌দের সবার বা‌ড়ি বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌মে।
পু‌লিশ ও নিহ‌তের স্বজনদের সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলার বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌ম থেকে এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টোরিকশা‌যো‌গে আটজন যা‌ত্রী উপ‌জেলার পা‌তিলাপুর গ্রা‌মে দাওয়াত খাওয়ার জন‌্য রওনা দেন। প‌থিম‌ধ্যে যাদু‌পোদ্দার এলাকায় পৌঁ‌ছি‌লে এক‌টি বালু ভ‌র্তি ট্রাক্টর‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে রাস্তা‌ থে‌কে অ‌টোরকশা‌টি খা‌দে প‌ড়ে যায়। এ সময় আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক কপিল উদ্দিনকে মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গে দা‌য়িত্বরত উপসহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (স‌্যাক‌মো) রা‌শেদ পার‌ভেজ জানান, ক‌পিল উদ্দিন‌কে মৃত অবস্থায় হাসাপাতা‌লে আনা হ‌য়ে‌ছে। অন‌্যদের চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ব‌লেন, প‌রিবা‌রের অ‌ভি‌যোগ না থাকায় মরদেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর