রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ এ টি এম আজহারুল ইসলামের

প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

দীর্ঘ ১৪ বছর কারানির্যাতনের পর সদ্য মুক্তিপ্রাপ্ত মজলুম জননেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম আজ রংপুর জেলার পীরগঞ্জে আগমন করেন।

শুক্রবার(৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিনি পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদীর কবর জিয়ারত করেন। এরপর তিনি শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজখবর নেন ও সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে এ টি এম আজহারুল ইসলাম বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ছিল একটি নিষ্পাপ হৃদয়ের সাহসী চিৎকার, যেটি এই রাষ্ট্রের স্বৈরশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে। তার রক্ত বৃথা যায়নি। আমরা যারা কারাগারে ছিলাম, তাদের মুক্তির পথ রক্তে রঞ্জিত করেছে এই শহীদ তরুণ। তার আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। দেশের ইতিহাসে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ—যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তার কাছে চিরঋণী। আজ তার কবর জিয়ারত করতে পারা আমার জন্য গর্ব ও আবেগের এক অমলিন মুহূর্ত।”

এ টি এম আজহারুল ইসলামের এটি ছিল কারামুক্তির পর পীরগঞ্জে তার প্রথম সফর। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ ছিল তার সফরের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়।-সম্পাদনায় রংপুর বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর