শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কিশোরগঞ্জে পুকুর থেকে নৈশ্যপ্রহরীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: সোমবার, ১০ জুন, ২০২৪

সংবাদদাতা, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জে হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে ক্যান্সার আক্রান্ত বাচ্চু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জ মডের থানা পুলিশ।

সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের নগুয়া হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মিয়া সদর উপজেলা মহিনন্দন ইউনিয়ন গাংগাইল এলাকার আহাম্মদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া শহরের গৌরাঙ্গ বাজারে নৈশপ্রহরীর কাজ করত। তিনি ওই স্কুলের পাশেই দুই মেয়ে এক ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি ক্যান্সারে আক্রান্ত। শরীরে জ্বালাপোড়ার কারণে তিনি বেশি পানি ব্যবহার করতেন। হয়তো শরীরে পানি দেওয়ার জন্য তিনি স্কুলের পুকুরে এসেছিলেন। এর আগে তিনি গত ৮ জুন রাতে নিখোঁজ হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমরা দুপুর ১২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি এবং পরিচয় নিশ্চিত হয়ে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর