সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর :

দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মঠবাড়িয়া পৌরসভা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে মঠবাড়িয়া পৌরসভা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন পিরোজপুর জেলার তিনটি ইউনিটে মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী উপজেলা-বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার ১১ টি ইউনিটের সম্মেলন শেষ হলে আমাদের পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে।

এছাড়াও পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উপজেলা চত্বরে সকাল দশটায় শুরু হয়ে পরবর্তীতে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ভান্ডারিয়া পৌরসভা বিএনপির সম্মেলন সকাল দশটায় শুরু হয়ে পরবর্তীতে কাউন্সিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর