সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

১৬ বছর পরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫


সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুরে দীর্ঘ ১৬ বছর পরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১ টায় উপজেলার পৌর অডিটরিয়াম মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলোমগী হোসেন সম্মেলন এর উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনের শেষে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর