সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময়
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুনের বেতনের ছাড়

প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫

প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীর জুন মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এ ধাপের মোট ৩ লাখ ৭৯ হাজার ২৪১ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯১ হাজার ৮০৫ জন ও কলেজের রয়েছেন ৮৭ হাজার ৪৩৬ জন শিক্ষক-কর্মচারী।-খবর তোলপাড়।

বুধবার(৯জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শিক্ষক – কর্মচারীদের বেতন- ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছিলেন জুন মাসের বেতনে দেরি হওয়ার সম্ভাবনা নেই।

জানা গেছে, মে মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা। পরে ঈদুল আজহার আগে ৫০ শতাংশ হারে উৎসব ভাতাও পান তারা।

গত মে মাসে আরো কয়েক ধাপের বয়েকা বেতনের অংশ পরিশোধ করা হয়। এর মধ্যে এপ্রিলের ১ম ধাপের মোট ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক- কর্মচারীর, এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন ও কলেজের ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষক-কর্মচারী পেয়েছেন।

এ ছাড়াও, ডিসেম্বরের ৭ম ধাপের ১ হাজার ২৪২ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে স্কুলের ৮৬৯ জন ও কলেজের ৩৭৩ জন শিক্ষক-কর্মচারী। জানুয়ারি চতুর্থ ধাপে মোট ১ হাজার ৫৫৬ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে ১ হাজার ১১৬ জন স্কুলের ও ৪৪০ জন কলেজের পেয়েছেন।

ফেব্রুয়ারির ৩য় ধাপের (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ জন ও ৪৪৬ জন কলেজের ছিলেন। মার্চের ২য় ধাপ (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ ও কলেজের ৪৪৬ জন শিক্ষক-কর্মচারী টাকা পেয়েছেন।

প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করেছেন।সেরা অনলাইন কোর্স

তবে, অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর