শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

পাকিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পদত্যাগ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ‘প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী’ বলে গুঞ্জন ছড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ব্যাপকভাবে গুঞ্জনটি ছড়ানোর পর দেশটির সরকার এ নিয়ে মুখ খুলেছে।-খবর তোলপাড়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধানকে লক্ষ্য করে এই বিদ্বেষপূর্ণ প্রচারণার পেছনে কারা রয়েছে, এ বিষয়ে আমরা পুরোপুরি অবগত।’

তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলেছি, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা বা সেনাপ্রধানকে প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী করার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এমন কোনো ধারণাও নেই।’

নাকভি বলেন, প্রেসিডেন্ট জারদারির সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে একটি দৃঢ় এবং শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে।

তিনি প্রেসিডেন্টের একটি উক্তি উদ্ধৃত করে বলেন, ‘আমি জানি কারা এই মিথ্যাচার ছড়াচ্ছে, কেন তারা তা করছে এবং এই প্রচারণা থেকে কারা লাভবান হচ্ছে।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই আখ্যানের সঙ্গে জড়িতদের প্রতি আমার কথা হলো, শত্রুরা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করে যা ইচ্ছা তাই করুক। আমাদের ক্ষেত্রে, আমরা পাকিস্তানকে আবার শক্তিশালী করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করব, ইনশাআল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর