মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বাংলাদেশে এলো প্রবাসীর মরদেহ, পারিবারিক কবরস্থানে দাফন

প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫


সংবাদদাতা, বেনাপোল:

মৃত্যুর সাত দিন পর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরলো যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের ফরহাদ আহম্মেদ রনি (৩০) এর মরদেহ। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রনির মরদেহ বহনকারী কফিনবন্দি বিমান অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার ভোর ৫টার দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রনির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মরদেহ পরিবহন ও দাফন কার্যক্রম সহায়তার জন্য স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

পরে সকাল ১০টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে রনির মরদেহ পৌঁছে যায় নিজ গ্রাম বাগআঁচড়া বাগুড়ি বেলতলায়। স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতি।

নিহত রনি কায়বা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

রনির বাবা জানান, তিন বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তার একমাত্র ছেলে। সেখানে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন রনি। গত ৫ জুলাই (শনিবার) সকাল ১০টার দিকে ভবন নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় একটি ক্রেনের চেইন ছিঁড়ে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার এক সহকর্মী মোবাইল ফোনে মৃত্যুসংবাদটি পরিবারের কাছে জানান।

রনির এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর