সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত?
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

গাইবান্ধায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫

সংবাদদাতা, গাইবান্ধা:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মামুন মিয়া (৩০) নামের এক ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ফুয়াদ মিয়া (৫০) নামের বড় ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।

শুক্রবার (১১ জুলাই) বিকেলের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।হত্যার শিকার ফুয়াদ মিয়া মিরপুর গ্রামের আফজাল মাস্টারের ছেলে ও খুনি মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মিয়া ও তার সহোদর ভাই আল আমিন মিয়ার মধ্যে বন্ধকি কচুক্ষেত নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। এই ঝামেলা থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে এলে মামুন মিয়া তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদ মিয়া মারা যান। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনরা মামুনকে ঘটনাস্থলে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খুনি মামুন ও তার ভাই আল আমিন মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও জানায় এলাকাবাসী।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম লাল চান বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যার শিকার হয়েছেন ফুয়াদ মিয়া।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন তিনি। সেখানে মামুন মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর