শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল:

খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজির উপস্থিতিতে জেলা পুলিশ লাইনস্ এ বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শুক্রবার (১১ জুলাই) নড়াইল জেলা পুলিশের রিজার্ভ অফিস ও হিসাব শাখা বার্ষিক পরিদর্শন করেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয়। ডিআইজি, খুলনা রেঞ্জ নড়াইল জেলা পুলিশ লাইনস্ এ পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল। অতঃপর তিনি জেলা পুলিশের নান্দনিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।

কুচকাওয়াজ অধিনায়ক জনাব মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি নড়াইল জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেডের দক্ষতা মূল্যায়ন করেন। এ সময় তিনি জেলার সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে বলেন। অতঃপর পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র সভাপতিত্বে পুলিশ লাইনস্ এ মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

উক্ত “মতবিনিময় সভা” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক,পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। এছাড়াও নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নড়াইল জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর