পিআইডি, রংপুর:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই দিনের সফরে রংপুর ও কুড়িগ্রাম জেলায় আসছেন।
সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা মঙ্গলবার (১৫ই জুলাই) সকাল ১০:৩০ মিনিটে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় (দ্বিতল ভবন) সংলগ্ন তিস্তা নদীর চলমান কাজের অগ্রগতি প্রত্যক্ষ করবেন। এরপর তিনি সকাল ১১:০০ টায় একই উপজেলার তিস্তার বামতীরে দাড়িয়াপুর এলাকা পরিদর্শন করবেন।
একইদিনে উপদেষ্টা বেলা ১২:০০ টায় রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা রেলসেতু থেকে কয়েকশ মিটার উজানে তিস্তা নদীর ডান তীর পরিদর্শন করবেন। তিনি বিকাল ০৩:০০ টায় রংপুরের তিস্তা নদীর চলমান কাজ ও শ্যামা সুন্দরী খাল পরিদর্শন করবেন।
১৬ই জুলাই (বুধবার) সকাল ১০:০০ টায় উপদেষ্টা ‘জুলাই শহিদ দিবস, ২০২৫’ ও শহিদ আবু সাঈদ-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর তিনি বিকাল ০৪:০০ টায় রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সড়কসংলগ্ন ভাড়ারদহ বিল পরিদর্শন করবেন।
ঐদিন উপদেষ্টা সন্ধ্যা ০৬:৪০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com