শিরোনাম
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
কুড়িগ্রামে ‘ছ’ মিলের করাতে কাটা পরে শ্রমিকের মৃত্যু
সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পরে শুকুর আলী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের ‘ছ’ মিলে এ দুঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ‘ছ’ মিলে গাছ কাটার সময় অসাবধানতাবসত করাতে কাটা পরে শুকুর আলীর গুরুত্ব আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত শুকুর আলী ‘ছ’ মিলের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, গাছ কাটা করাতে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের ‘ছ’ মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy