সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে সাবেক মেয়র ও এমপি পুত্রের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫


সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ২০২১ সালের নির্বাচন চলাকালীন সময়ে এক বিএনপি নেতার কাছে চাঁদা দাবী করে না পেয়ে তাকে মারধর করার অভিযোগে আওয়ামীগের সাবেক মেয়র ও কুড়িগ্রাম-৩ আসনের সাবেক এমপির পুত্রসহ ৩৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার বাদী হয়ে রোববার (১৩ জুলাই) রাতে এ অভিযোগ দায়ের করেন। উলিপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও বিএনপি সূত্রে জানা গেছে, ২০২১ সালে পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে ২৬ জানুয়ারী রাতে ধানের শীষ প্রতীকের প্রার্থী হায়দার আলী মিয়ার পক্ষে প্রচারনা শেষে বাড়ি ফিরছিলেন তৎকালীন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার। তিনি পৌর শহরের কেরামত উল্যাহ মার্কেটের আল স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌছলে তার পথরোধ করে ওই নির্বাচনে নৌকা মার্কার মেয়র পদ প্রার্থী মামুন সরকার মিঠু ও তৎকালীন কুড়িগ্রাম-৩ আসনের এমপি অধ্যাপক এম.এ মতিনের পুত্র সালমান হাসান ডেভিড মারজানের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে আটক করে চাঁদাদাবী করেন এবং বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৫শত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ওই বিএনপি নেতা মামলায় মামলার এজাহারে আরও উল্লেখ করে, আহত হওয়ার পর নিরাপত্তার অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পর্যন্ত সে পারেনি। এছাড়া ওই সময় থানায় মামলা দিতে গেলেও থানা পুলিশ তা গ্রহণ করেনি।

এ ঘটনার চুয়ান্ন মাস পর ভূক্তভোগী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার নিজে বাদী হয়ে রোববার (১৩ জুলাই) রাতে একটি মামলা করেন। মামলায় তিনি সাবেক মেয়র মামুন সরকার মিঠু ও কুড়িগ্রাম-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক এম.এ মতিনের ছেলে সালমান হাসান ডেভিড মারজানসহ ২০ জনের নামে ও অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজী এবং তাকে এলোপাতাড়ি মারপিট করে আহত করার অভিযোগে মামলা করেন। যার মামলা নং-১৬।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর