আব্দুল মালেক উলিপুর:
কুড়িগ্রামের উলিপুরে তবকপুর আবুবকর ফাজিল মাদরাসার গণিতের প্রভাষক হৃদয় কুমার সরকার আর নেই। গত মঙ্গলবার দুপুরে রংপুর ডক্টরস কমিউনিটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল ৩৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ী কৈপাড়া এলাকার মৃত কামিনী কান্ত সরকারের ছেলে। বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টায় পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এদিকে তার মৃত্যুতে উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আবু যোবায়ের আল মুকুল, বজরা এল. কে. আমীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছাইফুর রহমান, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম. এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, তবকপুর আবুবকর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. ফখরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com