রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শোকার্ত:

আজ ‘ফ্রি ইন্টারনেট ডে’, মিলবে ১ জিবি ডেটা

প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

আজ (১৮ জুলাই) ‘ফ্রি ইন্টারনেট ডে’। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আজকের দিনটি ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন এক জিবি করে ফ্রি ইন্টারনেট, যা ব্যবহার করা যাবে ৫ দিন পর্যন্ত।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।-খবর তোলপাড়।

বুধবার (১৬ জুলাই) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন-আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সব মোবাইল গ্রাহককে ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ নির্দেশনা মোতাবেক ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়।

যেভাবে ফ্রি ইন্টারনেট পাবেন:

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, নির্ধারিত কোড ডায়াল করলেই পাওয়া যাবে ফ্রি ইন্টারনেট: ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি 1211807#, রবি 41807#, বাংলালিংক 1211807 এবং টেলিটক 1111807# নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর