শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

যেকোনো মাঠেই বাংলাদেশ ভালো দল বললো পাকিস্তান অধিনায়ক

প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দু’দল। শনিবার(১৯জুলাই) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। বাংলাদেশকে বেশ সমীহ করছেন তিনি।

বাংলাদেশকে ভালো দল উল্লেখ করে সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’-খবর তোলপাড়।

গত ৯ বছর পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে এসব নিয়ে ভাবতে নারাজ পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি, খুব খুশি হবো।’

নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী সালমান। পাক অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর