মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টানা নয় ম্যাচে টস হারের পর দশম ম্যাচে এসে ভাগ্য ফিরে পেয়েছেন লিটন। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম টস জিতলেন তিনি।
প্রথম ম্যাচে একাদশে এসেছে একটি পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তার জায়গায় দলে ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।-খবর তোলপাড়।
টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হারার আগে সংযুক্ত আরব আমিরাতে দু’টি ও পাকিস্তানে তিন ম্যাচেই হোয়াইটওয়াশ হয় টাইগাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। যা শ্রীলঙ্কার বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই বাংলাদেশের লক্ষ্য।
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নেওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com