সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

‘যাদের বাঁচিয়েছি, তারাও তো আমার সন্তান’

প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫


সংবাদদাতা, নীলফামারী:

রাজধানীর উত্তরায় সোমবার (২১ জুলাই) বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুল ভবনে আগুন ধরে গেলে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে দগ্ধ হন মাহেরীন। জীবনের ঝুঁকি নিয়ে একাধিক শিক্ষার্থীকে উদ্ধার করেন তিনি। কিন্তু আবারও কয়েকজন শিক্ষার্থীকে বাঁচাতে ভেতরে ঢোকার পর আগুনে পুড়ে যান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই মারা যান ওই শিক্ষকা।

মাহেরীনের স্বামী মনসুর আলী হেলাল মঙ্গলবার (২২ জুলাই) নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী রাজারহাট চৌধুরী পাড়ায় নিজ গ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

চোখ ভেজা কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, শেষ রাতে হাসপাতালে ওর সঙ্গে আমার শেষ দেখা। আইসিইউতে শুয়ে শুয়ে ও আমার হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল। বলেছিল আমার সঙ্গে আর দেখা হবে না। আমি ওর হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু শরীরটা এমনভাবে পুড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারিনি।

তিনি আরও বলেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, ‘ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি?’ আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করেছি ওকে বাঁচাতে, কিন্তু পারিনি। আমার দুইটা ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল।

মাহেরীন চৌধুরী জলঢাকা উপজেলার বগুলাগাড়ী রাজারহাট চৌধুরী পাড়ার মৃত মহিতুর রহমান চৌধুরীর মেয়ে। দুই সন্তানের জননী। পরিবার নিয়ে ঢাকার উত্তরার একটি বাসায় বসবাস করতেন।

মনসুর হেলাল বলেন, ও অনেক ভালো মানুষ ছিল। ওর ভেতরে একটা মায়া ছিল সবাইকে ঘিরে। আগুন লাগার পর যখন অন্যরা দৌড়াচ্ছিল, ও তখন বাচ্চাদের বের করে আনছিল। কয়েকজনকে বের করার পর আবার ফিরে গিয়েছিল বাকি বাচ্চাদের জন্য সেই ফেরাটা আর শেষ হয়নি। সেখানেই আটকে পড়ে, সেখানেই পুড়ে যায় আমার মাহেরীন।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিধ্বস্ত হলে স্কুলের একটি ভবনে আগুন ধরে যায়। এ সময় ওই ভবনে ক্লাস করছিলেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে অন্তত ২০ জনকে আগুন থেকে উদ্ধার করেন মাহেরীন চৌধুরী। তিনি নিজে আর বের হতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর