শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা, আহত কমপক্ষে ৫০

প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।-খবর তোলপাড়।

আহতদের মধ্যে রয়েছে—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) এবং আরও অনেকে।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে বহু শিক্ষার্থী আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর