সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে বজ্রপাতে ট্রাক্টরচালকের মৃত্যু, গৃহবধু আহত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে বজ্রপাতে এক ট্রাক্টরের চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক গৃহবধু আহত হয়ে হাসপাতালে ভতি হয়েছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া তেলিপাড়া গ্রামের হযরত আলীর জমিতে মঙ্গলবার(২২জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বিকটশব্দে বজ্রপাত হয়। এতে ট্রাক্টরের চালক একলব্য মহন্ত (২৫) ট্রাক্টর থেকে পড়ে যায়।

স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত একলব্য মহন্ত উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ববালাকান্দি বৈরাগী পাড়া এলাকার নিরঞ্জন মহন্তের ছেলে। অপরদিকে একই ঘটনায় একই সময়ে বাছড়া মন্ডলপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী আর্জিনা বেগম(২৫)ও আহত হয়। তাকেও রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর