শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫


সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫’জুলাই) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাটে জনসাধারণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফটের বিতরণ ও দলীয় কার্যালয় উদ্বোধন শেষে হাতিয়া ইউনিয়নে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম -৩ (উলিপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল খালেক ফারুক।

অন্যায়ের মধ্যে অংশ নেন, কুড়িগ্রাম জেলা শাখা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, মৎস্যজীবীদলের আহবায়ক আজাদুন্নবী শামীম , কুড়িগ্রাম জেলা শাখার কৃষকদলের সদস্য সচিব খন্দকার রোকনুজ্জামান রুকু, কুড়িগ্রাম জেলা শাখার তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উলিপুর উপজেলার কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান সরকার রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদসহ জেলা ও উপজেলার এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে আব্দুল খালেক ফারুক বলেন,বিএনপি গণমানুষের দল এবং গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে এয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে জনসাধারণ শহীদ জিয়াউর রহমানের আর্দশকে বুকে লালন করে সবাই বিএনপিকে স্বতস্ফুর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত করবে ইনসো আল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর