সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ক‌লে‌জে শিক্ষার্থী‌দের বিদায় অনুষ্ঠানে সঞ্চালনা কর‌তে গি‌য়ে অসুস্থ শিক্ষ‌কের চির‌বিদায়

প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০২৪

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম:

ক‌লে‌জে শিক্ষার্থী‌দের বিদায় অনুষ্ঠান ও দোয়ার আয়োজন ক‌রে‌ছে কর্তৃপক্ষ। অনুষ্ঠা‌ন সঞ্চাল‌নার দা‌য়ি‌ত্বে ছি‌লেন ওই ক‌লেজের বাংলা প্রভাষক খাজানুর ইসলাম (৪৪)। অনুষ্ঠা‌ন শেষ হ‌তে না হ‌তেই আক‌স্মিক অসুস্থ হ‌য়ে প‌ড়েন তিনি। ঘটনা‌টি গত মঙ্গলবার (১১ জুন) বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কে কু‌ড়িগ্রামের উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে।

প‌রে অসুস্থ শিক্ষক খাজানুর ইসলাম‌কে কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক রংপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার ক‌রে। রংপ‌ু‌রে হাসপাতা‌লে নেওয়ার জন‌্য অ‌্যাম্বুল‌্যা‌ন্সে ‌তোলা হ‌লে রাত আটটার দি‌কে হাসপাতাল চত্ত্ব‌রেই মারা তি‌নি। তার মৃত‌্যু‌তে ওই ক‌লে‌জের শিক্ষার্থী ও শিক্ষক‌দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।

শিক্ষক খাজানুর ইসলামের বা‌ড়ি উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার আপুয়ারখাতা গ্রা‌মে। তি‌নি ওই গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছে‌লে। প‌রিবা‌রে তার স্ত্রী ও দুই ছেলে রয়ে‌ছে।

ওই ক‌লে‌জের কয়েকজন শিক্ষ‌কের স‌ঙ্গে কথা ব‌লে জানা গেছে, মঙ্গলবার দুপু‌রে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার আয়োজন ক‌রে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠা‌নে সঞ্চালনার দা‌য়ি‌ত্বে ছি‌লেন খাজানুর ইসলাম। অনুষ্ঠা‌নে শে‌ষ ক‌রেই হলরু‌মে বসে প‌ড়েন তি‌নি। এ সময় তা‌কে প্রথ‌মে উলিপুর হাসপাতাল ও প‌রে কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লে নেওয়া হয়। হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন চি‌কিৎসক।

কলেজ অধ্যক্ষ ছাইফুর রহমান ব‌লেন, অনুষ্ঠান শেষ হ‌তে না হ‌তেই শিক্ষক খাজানুর ইসলাম অসুস্থ হয়ে প‌ড়েন। দ্রুত তা‌কে হাসপাতা‌লে নেওয়া হ‌লে চি‌কিৎসক উন্নত চি‌কিৎসার জন‌্য কু‌ড়িগ্রা‌মে পাঠান। সেখান থে‌কে রংপুরে নেওয়ার জন‌্য প্রস্তু‌তি নেওয়া হ‌চ্ছিল, সে সময় মারা যান তি‌নি।

অধ‌্যক্ষ আরো জানান, ওই শিক্ষক অত‌্যন্ত সজ্জন মানুষ ছি‌লেন। তার মৃত‌্যু‌তে আমরা গভীর শোকাহত।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর