শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

উলিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০২৪

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম:

কুড়িগ্রামে উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে কলেজ মাঠে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ছাইফুর রহমান। প্রভাষক খাজানুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর উলিপুর আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় ১৮৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর