সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত?
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

অবশেষে কুড়িগ্রামের জমিজমা বিরোধ হত্যাকাণ্ডের সব আসামি গ্রেফতার

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম :
সম্প্রতি চাঞ্চল্যকর কুড়িগ্রামের রৌমারীতে জমাজমি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার সাত আসামির সকলেই গ্রেফতার হলো বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রৌমারী থানার অন্তর্গত ভেন্দুরচর ইউনিয়নের একটি প্রত্যন্ত চরাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মধ্য সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। পরে আরও ৩ জনের মৃত্যু ঘটে। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রথম দফায় ৫ আসামিকে গ্রেফতার করেছিল।

গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি বিশেষ দল গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত বাকি দুই আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বলেন,হত্যা মামলার এজহারভুক্ত ৭ আসামিকেই গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে এবং চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের এমন দ্রুত ও সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কুড়িগ্রাম জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সব সময় সতর্ক এবং সচেষ্ট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর