সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে নারী ও শিশু আদালতে ধর্ষণ মামলার আসামীর যাব্বজীবন কারাদন্ড

প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা উপজেলা গেট গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুএ শফিউল আলমকে যাব্বজীবন কারাদন্ড দিয়েছে কুড়িগ্রাম নারী ও শিশু ট্রাইবুনাল আদালত।

একই গ্রামের মুকুল মিয়ার মেয়ে তৎকালীন ফুলবাড়ি জছিমিয়া সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাএীকে শফিউল জোরপূর্বক ধর্ষণ করে।

মামলার এজাহার সুএে জানা যায় মুকুল মিয়ার বাড়িতে গত ২০১৩ সালের মার্চ মাসের ১২ তারিখে লোকজন অনুপস্থিত থাকার সুবাদে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুএ শফিউল আলম ভিকটিমকে চানাচুর হাতে দিয়ে তাঁর নিজ বাড়ির ঘরে ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেঁপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় মেয়েটির চিৎকারে তাঁর মা দৌড়ে এলে শফিউল আলম দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা ২০১৩ সালের মার্চ মাসের ১৩ তারিখে ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর ৫।

দীর্ঘ ১২ বৎসর মামলা চলার পর গতকাল ২৯ শে জুলাই’২৫ কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস ধর্ষক শফিউল আলমকে যাব্বজীবন কারাদন্ড প্রদান করে।
দেরিতে হলেও মামলা তদন্ত সাপেক্ষে এরকম জঘন্যতম অপরাধের রায়ে কুড়িগ্রাম জেলাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

এবিষয়ে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান বলেন,আইনের প্রতি মানুষের সর্বদা শ্রদ্ধা ও বিশ্বাস আছে এবং থাকবে। এজন্য মানুষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাজে সঠিক ও ন্যায়বিচার পাচ্ছে।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক রেজাউল করিম (অনিরুদ্ধ রেজা) বলেন,আমরা সাংবাদিক ও জেলাবাসীর পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা জজ কোর্টের বিচারকগণকে সাধুবাদ জানাই। দীর্ঘ ১ যুগ ধরে মামলা চলার পর এরকম ন্যাক্কারজনক ঘটনার সঠিক রায় দেশের আইনের শাসনকে মজবুত করণের প্রক্রিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর