সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

পীরগঞ্জে সরকারি মূল্যে সার পাচ্ছেনা কৃষক

প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের কৃষকরা সরকারি মূল্যে সার কিনতে পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও অশান্তি বিরাজ করছে। জানা গেছে, পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের ১৭৩টি গ্রামে কৃষকরা আমন ধান রোপন করেছে।

বর্তমানে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা ধান রোপন করা ও ধান ক্ষেতে পরিচর্যা করার কাজে ব্যস্ত রয়েছে। ৫০ কেজির বস্তা ইউরিয়া সার সরকারি মূল্য ১৩৫০, এমওপি ১০০০, ডিএপি ১০৫০ ও টিএসপি ১৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের নির্ধারিত মূল্যে কৃষকরা সার কিনতে পারছেনা। সরকারি মূল্যের চেয়ে ২০০-৫০০ টাকা বেশি দরে কৃষককে সার কিনতে হচ্ছে বলে শনিবার উপজেলার ভেমটিয়া গ্রামের কৃষক নুরুল হুদা, হেফজুর রহমান, ভাকুড়া গ্রামের শাহজালাল, জাবরহাট এলাকার সলেমান আলী, রঘুনাথপুর মুন্সিপাড়া এলাকার ইব্রাহিম, সিংগারোল গ্রামের আইয়ুব আলী সহ ২৪ জন কৃষক এ প্রতিনিধিকে বিষয়টি অবগত করেন। সরকারি মূল্যে কৃষকরা সার কিনতে না পারলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে বলে কৃষক আইয়ুব আলী জানান। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান জানায়, কৃষকদের কাছে সারের দাম বেশি নেওয়া হলে সার বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর