সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রংপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫


পিআইডি, রংপুর :

রংপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও ‘Mothers of July’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা আগস্ট) সকালে জেলাপ্রশাসকের সন্মেলনকক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সমাবেশে অংশ নেন জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন, শহিদ জননীদের মহান আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাঁদের প্রিয় সন্তানেরা দেশের কল্যাণে জীবন উৎসর্গের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করেছেন। আমরা অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি সন্মান প্রদর্শন এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞচিত্তে বলতে চাই, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। তিনি একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সকল অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগম, অতিরিক্ত জেলাপ্রশাসক রমিজ আলম, জুলাই যোদ্ধা ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, হানিফ খান সজিব, আয়ন আহসান, জামিলসহ জুলাই শহিদের মা শিলা, কানিজ ফাতেমা, জাহানারা বেগম, নাসিমা বেগম, হাবিবা সুলতানা ও আঙ্গুরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের পূর্বে রংপুর জেলা তথ্য অফিসের ‍উদ্যোগে ‘Mothers of July’ বিষয়ক তথ্যচ্চিত্র উপস্থাপিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর