শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মা‌ঝে সংবর্ধনা

প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়ে‌ছে। শনিবার (০২ আগস্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, উলিপুর সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ আবু তাহের, প্রভাষক সাখাওয়াত হোসাইন, বিএনপি নেতা মতলেবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম, জাতীয় নাগ‌রিক পা‌র্টি (এন‌সি‌পি)উপজেলা শাখার সদস্য নেছার উদ্দিন, শিক্ষার্থী আবরার হামীম রাহিন, উৎসব সরকার প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫ সালে উলিপুর উপজেলার ২৯টি উচ্চ বিদ্যালয় ও ১৩টি মাদরাসা থেকে ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর