শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব রাজারহাটএর সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট থানার নবাগত অফিসার ইনচার্জ নাজমুল আলম এর সঙ্গে প্রেসক্লাব রাজারহাট এর সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার(৩আগষ্ট) রাত ৯টায় থানা ইনচার্জের রুমে সাংবাদিকদের সঙ্গে কুশলবিনিময় করেন। তিনি গত ১আগষ্ট রাজারহাট থানায় যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রামের কচাকাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি রাজারহাট উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহসভাপতি আমিনুল ইসলাম, এম আজিজুল হক, যুগ্ম সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু, সাইফুল ইসলাম ও শাহাজাহান আলী সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর