শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

পাষন্ড ছেলের কান্ড: জোরপূর্বক জমি আদায়ে ব্যর্থ হয়ে খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা, মা ও ভাই অসুস্থ

প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫


আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মহর উদ্দিনকে বিষপানে হত্যা,মা ও ভাই অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে।

গত ৩১ শে জুলাই বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মহর উদ্দিনকে নিজ ওরস জাত সন্তান মোজাম্মেল ও তাঁর স্ত্রী খাবারের সাথে বিষ মিশিয়ে দেন। একই খাবার খান মহর উদ্দিন, তাঁর স্ত্রী ও ছেলে মজিবর রহমান।

খাবার খেয়ে অসুস্থ হলে তাৎক্ষণিক ভাবে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মহর উদ্দিন মৃত্যু বরণ করেন।
অন্য দিকে নিহতের স্ত্রী মমিনা বেগম ও পুত্র মজিবর এখনো শয্যাশায়ী মুমূর্ষ জীবন যাপন করছেন।

নিহত মহর উদ্দিনের স্ত্রী মমিনা বেগম অভিযোগ করেন রাতে খাবার রান্না করে একটু বাড়ির আঙিনায় হাঠতে গেলে এর ফাঁকে পুত্র মোজাম্মেল ও তার স্ত্রী মোসলেমা বেগম খাবারে বিশ মিশিয়ে দেন।
এরকম সাজানো হত্যার বিচার দাবি করেন মমিনা বেগম।
নিহতের মেয়ে ফাতেমা বলেন বাবা আমার নিকট ৪ শতাংশ জমি বিক্রির কথা বলে বায়না স্বরুপ ১০ হাজার টাকা নেয়।
আমার এই জমির টাকা বায়না দেওয়ার কারণে নিজ ভাই মোজাম্মেল বাবার বাকী ১০০ শতাংশ জমি সে একায় জোরপূর্বক দলিল করে নিতে চায়।
বাবা এতে সম্মতি না দিলে এরকম জঘন্যতম অপরাধ করেছে।
নিহতের আরেক পুত্র মতিউর রহমান এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
এবিষয়ে অএ এলাকার স্থানীয় বাসিন্দা মাওলানা গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার দায়িত্ব কর্মকর্তার সাথে কথা হলে জানান আমরা অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর