বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল স্নাতক ১ম বর্ষ (অনিয়মিত), ২য় বর্ষ ও ৩য় বর্ষের পরীক্ষা ২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। তিন বর্ষে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছেন।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।-খবর তোলপাড় ।

ফলাফলে দেখা গেছে, ফাজিল (স্নাতক) প্রথম বর্ষ পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ০৯ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৫৬ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৫ দশমিক ৭৬ শতাংশ।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, www.iau.edu.bd -তে পাওয়া যাবে।

ফাজিলের তিনটি বর্ষের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়, যা চলে এপ্রিল পর্যন্ত। দেশের আট বিভাগের ২৯৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী তিন বর্ষের পরীক্ষায় অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর