বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে অদ্যম মেধাবী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ ও কবর জিয়ারত

প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

ঐতিহাসিক গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে অদ্যম মেধাবী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ করলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(৫আগষ্ট)সকাল সাড়ে ১০টায় উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে ৩৬জুলায়ে লালমনিরহাটে আওয়ামীলীগের বাসায় আগুনে পুড়ে অঙ্গার হওয়া এইচএসসি পরীক্ষার্থী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক, থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শহীদ রাজিবের বাবা প্রভাষক আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, এনসিপি যুগ্ম আহবায়ক রাশেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হাসান জিহাদী সহ অনেকে।

পরে শহীদ রাজিবের কবর জিয়ারত করা হয়।

এসময় শহীদ রাজিবের মা বার বার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আমি কি অপরাধ করেছি, যার কারণে আমার ছেলেকে জীবন দিতে হলো। আমি অনেক কষ্ট করে ওকে তৈরি করেছি। লেখাপড়ার পাশাপাশি রাজিব এতোগুলো সার্টিফিকেট অর্জন করেছে এবং বিভিন্ন জায়গা থেকে পুরষ্কার পেয়েছে। এগুলো আমি কি করবো। আমার সোনা তলে তলে এতো বড় হয়েছে আমি বুঝতে পারি নাই।

২০২৪সালের ৫আগষ্ট লালমনিরহাট সদর উপজেলায় পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে ছয়জনের মৃতদেহের সাথে রাজিব উল করিম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর