শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

মঙ্গলবার (৫আগষ্ট) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল করা হয়। পীরগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে ফ্যাসিস্ট ও রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে জাতি যুগ যুগ স্মরণ করবে বলে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও অন্যান্য সংগঠন শহরে বিভিন্ন কর্মসূচী পালন করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান। বক্তব্য দেন সাবেক এমপি, পীরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান (জাহিদ), থানা বিএনপি’র সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউএনও রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এম.এন ইশফাকুল কবীর, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা রফিকুল ইসলাম, কমিউনিষ্ট পার্টি পীরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মতুর্জা আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আবু সালেহ সিহাব, মেজবাহুল, আলমগীর কবীর, শাকিব আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর