শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পিআইডি, রংপুর :

দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল নয়টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে পুরাতন লক্ষ্মী টকিজের স্থানে নির্মিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহত ও সম্মুখ সারির যোদ্ধাগণ, রংপুরের বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোঃ আবু সাইম, আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক, সরকারি দপ্তরসমূহ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর